Showing posts with label HEALTH AND FITNESS. Show all posts
Showing posts with label HEALTH AND FITNESS. Show all posts
Thursday, November 8, 2018
miscarrige অকাল গর্ভপাত/মিসক্যারেজ সম্পর্কে জেনে রাখুন অত্যন্ত জরুরী বিষয়!
November 08, 2018
গর্ভাবস্থার একদম শুরুতেই সন্তানকে হারিয়ে ফেলেন কেউ কেউ, হয়ে যায় অনাকাঙ্ক্ষিত গর্ভপাত। অনেকেই, বিশেষ করে পুরুষেরা মনে করেন যে ২/১ মাসের সময়ে তো কেবল ভ্রূণ ছিল, সন্তান হিসাবে বেড়ে ওঠেনি। তাই হয়তো এতটা কষ্ট পাওয়াটা বাড়াবাড়ি। কিন্তু আসলে যার সাথে এই ঘটনা ঘটে, কেবল তিনিই জানেন এর বেদনা। এমন একটি ঘটনা ঘটে পারে যে কোন দম্পতির সাথে। তাই স্বামী ও স্ত্রী উভয়েই জেনে রাখুন এই ৭টি জরুরী ব্যাপার।
১) ২/১ মাস কিংবা মাত্র কয়েক সপ্তাহ হয়েছিল বলেই যে ভ্রূণটি আপনার সন্তান ছিল না, বিষয়টা তেমন নয়। গর্ভপাত আর সন্তান হারানো একই ব্যাপার। তাই শোকের বিষয়টিকে শোক হিসাবেই নিন এবং সাবধান হয়ে যান। নারীরা এই শোক কাটিয়ে ওঠার জন্য প্রায়ই পারিবারিক চাপের মুখে পড়েন, যা একেবারেই অনুচিত। এমন সময়ে স্বামী ও স্ত্রী পরস্পরের অবলম্বন হয়ে থাকতে হবে।
২) গর্ভপাতের জন্য বেশিরভাগ খেত্রেই নারী নিজেকে দোষারোপ করেন, যা একেবারেই অনুচিত। অনেক সময় স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরাও নারীকেই দোষ দিয়ে থাকেন। এই কাজটি করে উল্টো শোকে কাতর মাকে আরও ভেঙে ফেলা হয়। নারী নিজে নিজেকে দোষ যেমন দেবেন না, তেমনই পরিবারেরও দায়িত্ব তাঁকে দোষ না দেয়া।
৩) এমন কারো সাথে কথা বলুন যিনি এই অবস্থার মধ্যে দিয়ে গিয়েছেন, এমন একটি দুর্ঘটনা তাঁদের সাথেও ঘটেছে। এই ব্যাপারটি আপনার কষ্ট কম করতে ও পরবর্তী করণীয় বুঝতে খুব সাহায্য করবে।
৪) একটি গর্ভপাত হয়ে গেলো বলেই পুনরায় সন্তান নেয়ার জন্য তড়িঘড়ি শুরু করবেন না, তাহলে পরবর্তীতে আবারও এই দুর্ঘটনা ঘটে যেতে পারে। শারীরিক ও মানসিক উভয় প্রকার প্রস্তুতিই দরকার আবারও সন্তানের চেষ্টা করে। নারীর যেমন দরকার, তেমনই পুরুষের দরকার। তবে হ্যাঁ, সময়টা নারীর জন্যই বেশী জরুরী।
৫) শরীরকে সেরে ওঠার সময় দিন। সন্তান ধারণ ও অকালে তাঁকে হারিয়ে ফেলা একজন নারীর দেহের জন্য অনেক বড় একটি ধাক্কা। এই ধাক্কা সামলে, নিজেকে যত্ন করে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠুন। এতে মানসিক অবস্থা যেমন ভালো হয়ে উঠবে। তেমনই পরবর্তীতে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কমে যাবে।
৬) লজ্জিত হবেন না কিংবা নিজেকে চার দেয়ালের মাঝে আটকে রাখবেন না। বাইরে যান, মানুষের সাথে মিশুন। নিজের কষ্টের ব্যাপারে কথা বলুন, লিখুন। ফেসবুক , নলগ থেকে শুরু করে ব্যক্তিগত ডায়রি, অনেক কিছুই হতে পারে কষ্ট প্রকাশের মাধ্যম।
৭) একবার গর্ভপাত হয়েছে বলেই এটা ধরে নেবেন না যে আপনার আর সন্তান হবে না বা আপনার কোন অসুবিধা আছে। সাহস রাখুন মনে এবং উপযুক্ত ডাক্তারই পরামর্শ নিন। গর্ভপাত মানেই সন্তান ধারণে অসুবিধা নয়।
Sunday, October 21, 2018
মেয়েরা যৌনতায় সন্তুষ্ট হতে পারেন না যে প্রধান তিনটি কারনে
October 21, 2018
মেয়েরা
মুখে কিছু বলেন না। যৌনতার বিষয় অনেক কিছুই না বলে রেখে দেন নিজের মনে। কারণ, ছোটো থেকে আমাদের সমাজ শিখিয়েছে, যৌনতা নিয়ে সব কিছু করো, কিন্তু আলোচনা কোরো না।
ফলে, মনের
মধ্যে কিছু প্রশ্ন না বলাই থেকে যায়। যার কারণে এখনও অনেক স্বামী-স্ত্রী মিলিত হলেও
তাঁরা সেক্স নিয়ে আলোচনা করেন না।
তাঁদের
উভয়ের কী পছন্দ, তাঁরা হয়তো
নিজেরাই জেনে উঠতে পারেন না ।
মেয়েদের যৌন পছন্দের
জায়গা তো একেবারেই অধরা থেকে যায়। স্বামীর পছন্দ-অপছন্দের যদিও বা আভাস
মেলে, স্ত্রীর
বিষয়ে একেবারেই ভাবলেষহীন আচরণ লক্ষ্য করা যায়। তবে সেক্সোলজিস্টরা বলেন থাকেন, মহিলাদের
যৌন অসন্তুষ্টির ৩টি প্রাথমিক কারণ আছে। জেনে নিন। তা হলে হয়তো, স্ত্রী/প্রেমিকার মন বুঝতে
সুবিধা হবে ।
১। স্ত্রী/প্রেমিকার সঙ্গে আলোচনা না
করা
আগেই
বলেছি, আজও আমাদের সমাজে যৌনতা
নিয়ে তেমন আলোচনা হয় না। এই ট্যাবু থেকে বেরিয়ে আসাতে হবে আপনাকে । স্ত্রী/প্রেমিকার ভালোলাগা-মন্দলাগা নিয়ে তাঁর সঙ্গে
আলোচনা করুন। তার মতামতকেও প্রাধান্য দিন। এ বিষয়ে তাকে সময় দিন।
২।স্ত্রী/প্রেমিকাকে সময় না দেওয়া
আপনি
পুরুষ। কথাতেই আছে, পুরুষদের আবেগ থাকে কম।
অন্তত প্রেমের ক্ষেত্রে মহিলাদের চেয়ে অনেক কম। মহিলারা অনেক বেশি ইমোশনাল। ফলে
সেই ইমোশনে ঘাটতি দেখা দিলে তার কোপ পড়তেই পারে আপনাদের সেক্স লাইফে। তাই ব্যস্ত
সময়ের মধ্যেও স্ত্রী/প্রেমিকাকে সময় দিতে চেষ্টা
করুন। সিনেমায় হলে নিয়ে যান। বাইরে ডিনার করুন। না হলে বাড়িতেই একসঙ্গে সময়
কাটান।
৩।বোরিং সেক্স লাইফ
প্রত্যেকদিন
ডাল-ভাত খেতে ভালো নাও লাগতে পারে আপনার স্ত্রী/প্রেমিকার। একদিন তিনি
চাইতেই পারেন বিরিয়ানি, চিকেন চাপ, হটডগ, কিংবা
ললিপপ। তাই সেই মুহূর্তে স্ত্রী/প্রেমিকার চাহিদা বোঝার
চেষ্টা করুন। একঘেয়ে ব্যাপার না করে ইন্টারেস্টিং কিছু করুন।
এই
৩টিই চাহিদা আপনার স্ত্রীর। এতটুকুই তিনি আশা করতেই পারেন।
এই পোস্টই পড়ে যদি আপনি একটু
হলেও উপকৃত হন, তাহলে পোস্টই শেয়ার করে
আপনার বন্ধুদের উপকৃত হবার সুযোগ করে দিন ।
Subscribe to:
Posts (Atom)
Most Popular
-
Preprocessor A preprocessor, generally considered as a part of the compiler, is a tool that produces input for compilers. It deals with m...
-
সকালে বাসা থেকে বের হয়ে একটা ছোট ট্যুর দিয়ে আসতে চাইলে মাওয়া ঘুরে আসতে পারেন। মাওয়া গেলে ৪ টি স্পট একসাথে ঘুরে আসতে পারবেন। ১। মাওয়া ঘাট ...
-
যে দিকে চোখ যায় শুধুই জলরাশি। সে বিস্তৃত জলরাশি জুড়ে ঢেউয়ের খেলা। মাঝে মধ্যে দিগন্ত রেখায় সবুজের আলপনা। এরমধ্যে ঢেউ ভেঙে ছুটে চলেছে শ্যাল...
-
নারীর নামে ফেসবুকএ আইডি খুলে পুরুষদের সাথে প্রেমের নাটক সাজিয়ে ফাঁদ পেতে প্রতারনা ও মুক্তিপণ আদায়ের সাথে জড়িত এক না...
-
পঞ্চগড় থেকে কাঞ্চনজঙ্ঘা দর্শন কিভাবে যাবেন : ঢাকা থেকে হানিফ , নাবিল , শ্যামলীর ভালো ভালো বাস আছে সরাসরি পঞ্চগড় যায় ।...
-
গর্ভাবস্থার একদম শুরুতেই সন্তানকে হারিয়ে ফেলেন কেউ কেউ, হয়ে যায় অনাকাঙ্ক্ষিত গর্ভপাত। অনেকেই, বিশেষ করে পুরুষেরা মনে করেন যে ২/১ মাসের সময়ে...
-
Tower of Hanoi L - rule: 1. must move one disk at a time; 2. a larger disk cannot be on top of any smaller disks at any time 3. do ...
-
নাটোরের কাঁচাগোল্লা, নামেই যার খ্যাতি স্বাদে অতুলনীয় মিষ্টান্ন ‘নাটোরের কাঁচাগোল্লা’। নামে কাঁচাগোল্লা হলেও এ মিষ্টান্নকিন্তু কাঁচা নয়, আবা...
-
হালসা গ্রামে রাশিদা বেগম নামে এক গৃহবধু এসিড় সন্ত্রাসের শিকার হয়েছে । গতরাত ১১টার দিকে হালসা ইউনিয়নের আওরাইল এলাকায় এই ঘট...
-
বড়াইগ্রামে আড়াই মণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার র্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল সোমবার দুপুর ২টার টার দিকে ...


